প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
কামরুল আহসান হলেন নতুন এসবি প্রধান
সংবাদ দিগন্ত ||
পুলিশের বিশেষ শাখা বা এসবির নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক মো. কামরুল আহসান।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে আরও পড়ুন, হাফেজদের অর্জন বাংলাদেশের গৌরব: প্রধানমন্ত্রীপদোন্নতি পাওয়া পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. কামরুল আহসানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।এই বদলির ফলে তিনি পুলিশের বিশেষ শাখার প্রধানের দায়িত্বও পালন করবেন।এদিকে এত দিন এসবি প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত