প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছরের শেষে ইউপি ভোট পাঁচ ধাপে চায় বিএনপি
সংবাদ দিগন্ত ||
ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পক্ষে বিএনপি। চলতি বছরের শেষ দিকে প্রথম ধাপ শুরু করে আগামী বছরের মার্চের মধ্যে সব ধাপের ভোট শেষ করার পক্ষে দলটি।বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দলের নীতিনির্ধারণী ফোরামে পাঁচ ধাপে স্থানীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।তার ভাষ্য, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে নির্বাচন কমিশনের সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা ভালো। স্থানীয় নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।আরও পড়ুন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভীএর আগে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ভোট আয়োজনের কথা জানানো হয়। তবে এগুলো ছিল প্রাথমিক পরিকল্পনা।এদিকে বিএনপি পাঁচ ধাপে ভোট আয়োজনের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে। দলটির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে ভোট শুরু করে আগামী বছরের মার্চের মধ্যে তা শেষ করার কথা বলা হয়েছে।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনাও জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তিন দিনে দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে। সেখানে স্থানীয় নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত