প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুর ডাসারে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার
মোঃ সবুজ খান ||
মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা হতে ৩০০(তিনশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬/০৯/২০২৬ খ্রি. আরও পড়ুন, শান্তিগঞ্জে নৌকা বাইচে হাজারো মানুষের ঢলরাত ১৯.৪৫ ঘটিকায় মাদারীপুর জেলার ডাসার থানাধীন দক্ষিন ধুয়াসার সাকিনস্থ পাথুরিয়ার পাড় গ্রামীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১।হোসেন ভুঁইয়া(২৫), পিতা- বাবুল ভুইয়া, মাতা- রেনু বেগম, সাং- পূর্ব মাইজপাড়া, থানা- ডাসার, জেলা- মাদারীপুরের দখল হতে ৩০০ (তিনশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত