প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পরিচয়ে তানজিন তিশা
সংবাদ দিগন্ত ||
অভিনয়ের পর এবার ব্যবসায় নতুন যাত্রা শুরু করলেন অভিনেত্রী তানজিন তিশা। রাজধানীর গুলশান-১ নম্বরে ‘ও রিয়েল’ নামে একটি ক্যাফে ও রেস্টুরেন্ট চালু করেছেন তিনি।ছোট পর্দা ও ওটিটিতে নিজের অবস্থান তৈরি করার পর এবার বড় পর্দাতেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। এরই মধ্যে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।এর মধ্যেই অভিনয়ের পরিচয়ের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটি পরিচয়। অভিনেত্রীর পাশাপাশি এবার উদ্যোক্তা হিসেবেও পথচলা শুরু করলেন তানজিন তিশা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তার নতুন ব্যবসায়িক উদ্যোগের খবর জানানো হয়। গুলশান-১ নম্বরে চালু করা হয়েছে ‘ও রিয়েল’ ক্যাফে ও রেস্টুরেন্ট।অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যবসাতেও নিজের জায়গা তৈরি করতে চান তিশা। আরও পড়ুন, বাবাকে হারিয়ে শোকে কাতর সালমাতিনি জানিয়েছেন, রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা তার আগে থেকেই ছিল। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে।তানজিন তিশা বলেন, রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আগে থেকেই ছিল। এবার সেই ইচ্ছাটা পূরণ হলো। আশা করছি ভালো কিছুই হবে। দেখা যাক কী হয়।তানজিন তিশার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে। নাটক বিজ্ঞাপনসহ বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর ওটিটিতেও কাজ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।এবার অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবে নতুন অধ্যায়ে পা রাখলেন তানজিন তিশা। তার নতুন এই উদ্যোগ ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত