প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: পীর ||
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ/শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ আমিন নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার ইয়াছিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তিনি ফালান হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আড়ও পড়ুন,কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তিসাব-ইন্সপেক্টর সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দেওভোগ/শান্তির বাজারে মোশারফ হোসেনের বন্ধ ওয়ার্কশপের সামনে ইটসোলিং রাস্তা থেকে আমিনকে আটক করে।এ সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ২ হাজার ৯০০ মিলিলিটার বা ২ দশমিক ৯ লিটার ফেন্সিডিল ছিল বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়, থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আমিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ২০১৭, ২০২৪ ও ২০২৬ সালে দায়ের করা তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত