প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শিহাব উদ্দিন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন।পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। আরও পড়ুন, র্যাবের অভিযানে তালায় ভেজাল সার-কীটনাশক জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ডহামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত নাসির উদ্দীন পালোয়ান দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন এবং কয়েকজন পলাতক। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, শিহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত