প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি দাউদ হোসেন ক্লোজ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়েছে।বুধবার ১৬ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ওসি দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির মিডিয়া উইং থেকেও বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, প্রশাসনিক কারণেই তাকে ক্লোজ করা হয়েছে।এর আগে ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছিল।আরও পড়ুন, মোহাম্মদপুরে পার্ক করা বাসে আগুনপুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। পরবর্তী সময়ে ওই ঘটনায় আরও গ্রেপ্তারের তথ্যও আসে।এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।তবে ওসি দাউদ হোসেনকে ক্লোজ করার অফিস আদেশে গুলশানের মিছিলের ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। আদেশে শুধু প্রশাসনিক কারণের কথা বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত