প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর মতবিনিময়ের পর গ্যাস সরবরাহ বেড়েছে মাহ্দী আমিন
সংবাদ দিগন্ত ||
ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের এক মাসের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরতে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য ছিল গ্যাস সংকট কাটিয়ে শিল্পকারখানাগুলোকে আবার সচল করা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা। সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের ২১ জন শীর্ষ নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন।ওই বৈঠকে গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যেই সেই উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে এবং গতকাল থেকে গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে।আরও পড়ুন, সাবেক অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্তজাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির তথ্যও মঙ্গলবার বিভিন্ন সরকারি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ প্রায় ২৬১ কোটি ঘনফুটে পৌঁছায়।সরকারের গত এক মাসের কার্যক্রম তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের শাসন এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি মূল্যস্ফীতি, বিনিয়োগ, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষাসহ সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরেন। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা এবং কক্সবাজারে নীল অর্থনীতি নিয়ে গবেষণার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান।এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি চালু, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা এবং দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণিসম্পদ চিকিৎসক নিয়োগের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত