প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে জুবাইদা রহমান
সংবাদ দিগন্ত ||
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল ব্লু স্কাই পরিদর্শন করেছেন।মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটিতে যান তিনি। সেখানে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান তাকে স্বাগত জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।পরিদর্শনকালে জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক বিকাশে পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।এর মধ্যে ছিল হাইড্রোথেরাপি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সাইকোলজি এবং মিউজিক থেরাপি। স্কুলের শিক্ষা কার্যক্রম কারিগরি প্রশিক্ষণ থেরাপি সুবিধা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন স্কুলের অধ্যক্ষ।বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় ব্লু স্কাই স্কুল। বর্তমানে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট এখানে কাজ করছেন। প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদার দায়িত্ব পালন করছেন।আরও পড়ুন, একনেকে উঠছে ৪৫ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্পবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে স্কুলটিতে কারিগরি শিক্ষার ব্যবস্থাও রয়েছে। এর আওতায় কয়েকজন শিক্ষার্থীকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।পরিদর্শনের পর জুবাইদা রহমান বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও দেখেন তিনি।পরে ব্লু স্কাই স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জুবাইদা রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান নৃত্য ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।পরিদর্শন শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা দেওয়ার পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাফওয়ার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ডা. জুবাইদা রহমান।অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বাফওয়া কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত