প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে এজাহারভুক্ত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কনক গ্রেপ্তার
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরীর বাসন থানায় পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত আসামি মো. জহিরুল ইসলাম কনক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসন থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।গ্রেপ্তার জহিরুল ইসলাম কনক গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আবুল হাশেমের ছেলে। তার মায়ের নাম মোসা. কোহিনুর আক্তার।আরও পড়ুন, ময়মনসিংহ মেডিকেলে আগুন সিঁড়ি বন্ধ থাকায় বাড়ে ভোগান্তিপুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত