প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ হাজার কোটি টাকা ফিরিয়ে আনার দাবি আসিফ মাহমুদের
সংবাদ দিগন্ত ||
বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন—‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সংস্থাটি জানিয়েছে অভিযোগটি তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখা হবে।দুদকের বক্তব্য অনুযায়ী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের পাশাপাশি নিয়োগ বদলি পদায়ন ও বিভিন্ন প্রকল্পসংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে।আরও পড়ুন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।তবে নিজের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আসিফ মাহমুদ। দেশের বাইরে তার কোনো সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।এদিকে তার নতুন ফেসবুক পোস্টে আলোচিত ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যবহারের দাবি জানানো হয়েছে।তবে ওই অর্থপাচারের অভিযোগের সত্যতা এখনো অনুসন্ধানাধীন। ফলে অভিযোগ হিসেবে উল্লেখিত অর্থ দেশে ফেরানোর বিষয়টিও সংশ্লিষ্ট তদন্ত ও আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত