প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ব্যালন ডি’অর দৌড়ে এমবাপ্পে মেসি নাকি দেম্বেলে
সংবাদ দিগন্ত ||
২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দেওয়া হবে এবারের ব্যালন ডি’অর। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ক্লাব ফুটবলের পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্সও বড় ভূমিকা রাখছে।আর এখানেই তৈরি হয়েছে এবারের ব্যালন ডি’অরের মূল সমীকরণ। কারণ ক্লাব ফুটবলে যারা দুর্দান্ত ছিলেন তাদের অনেকেই বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী আলো ছড়াতে পারেননি। আবার বিশ্বকাপে যারা নজর কেড়েছেন তাদের কারও কারও ক্লাব পারফরম্যান্স ছিল তুলনামূলকভাবে কম উজ্জ্বল।ব্যালন ডি’অরের জন্য মনোনীতদের মধ্য থেকে সেরা খেলোয়াড় বাছাই করবেন ১০০ জন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক। তাদের দেওয়া পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হবে এবারের বিজয়ী।দৌড়ে অন্যতম আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে ৪৪ ম্যাচে ৪২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও সাতটি। ফ্রান্সের হয়েও আন্তর্জাতিক বিরতিগুলোতে করেছেন ১৬ গোল।চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই গোল করেছেন এমবাপ্পে। আরও পড়ুন, এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশলা লিগায় বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেয়েছেন গোল। দুই প্রতিযোগিতাতেই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।তবে এমবাপ্পের খেলার ধরন নিয়েও রয়েছে আলোচনা। রক্ষণে ফিরে সহযোগিতা করার ক্ষেত্রে তার অনীহার কারণে দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির প্রভাব ছিল উল্লেখযোগ্য। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার পথে দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেছেন তিনি। তবে ইন্টার মায়ামির হয়ে খেলার কারণে ইউরোপের শীর্ষ লিগে না থাকার বিষয়টি ভোটে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষণে বলা হচ্ছে।এদিকে ওসমান দেম্বেলে গতবারের ব্যালন ডি’অর জয়ী হিসেবে এবারও আলোচনায় রয়েছেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা জয়ের পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্বকাপেও করেছেন ছয় গোল। তবে নকআউট পর্বে তার পারফরম্যান্স নিয়ে রয়েছে ভিন্ন মূল্যায়ন।সব মিলিয়ে ক্লাব মৌসুমের ধারাবাহিকতা বিশ্বকাপের পারফরম্যান্স এবং সাংবাদিকদের ভোট—এই তিন সমীকরণেই নির্ধারিত হবে এবারের ব্যালন ডি’অরের ফল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত