প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত বাবাকে তুলে নিয়ে হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড
সংবাদ দিগন্ত ||
রাঙামাটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে সোহেল চাকমাসহ দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে আসামি সোহেল চাকমার উপস্থিতিতে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। তবে অপর আসামি নিহত শান্তি লাল চাকমার ভাইয়ের ছেলে আলোময় চাকমা পলাতক রয়েছেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট পারিবারিক কলহের জেরে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তি লাল চাকমাকে হত্যা করা হয়।মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার রাতে নিহতের ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমা ঘুমন্ত অবস্থায় শান্তি লাল চাকমাকে তার ঘর থেকে তুলে নিয়ে যান।আরও পড়ুন, বেগম সুফিয়া মডেল হাই স্কুলে এডহক কমিটি অনুমোদন দিল ঢাকা শিক্ষা বোর্ডপরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে এবং ধারালো দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ কাঠের সঙ্গে বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে গঙ্গারাম নদীতে ফেলে দেওয়া হয়।ঘটনার নয় দিন পর কাচালং নদীর লাইল্যাঘোনা এলাকায় শান্তি লাল চাকমার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় স্থানীয় বিনয় শঙ্কর চাকমা থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন।রায়ে ছেলে সোহেল চাকমা ও পলাতক আসামি আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত