প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী সেলিম ও সাদিক
সংবাদ দিগন্ত ||
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত।মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে। ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।আরও পড়ুন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, শূন্য পদ পূরণ ও স্থানীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তঢাকা উত্তরের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।সাম্প্রতিক সময়ে বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন সেলিম উদ্দিন।অন্যদিকে ঢাকা দক্ষিণের প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন তিনি।দক্ষিণ সিটিতে তরুণ ভোটারদের মধ্যে সাদিক কায়েমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে সুবিধা পাওয়ার প্রত্যাশা করছে জামায়াত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত