প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিন সিনেমা নিয়ে ববি
সংবাদ দিগন্ত ||
গত কয়েক বছরে সিনেমায় অভিনয়ের পরিমাণ কমিয়ে দিয়েছেন চিত্রনায়িকা ববি। বিশেষ করে করোনা মহামারির পর থেকে বেছে বেছে সিনেমায় কাজ করছেন তিনি। তবে এবার নতুন তিন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।এরইমধ্যে মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমার শুটিং শেষ করেছেন ববি। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং হয়েছে। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান।‘বেঈমান’ সিনেমা প্রসঙ্গে ববি জানান, গল্পটি তার কাছে চমৎকার লেগেছে। পাশাপাশি সিনেমায় তার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি।আরও পড়ুন, সুখবর দিলেন মাহিরাববির হাতে থাকা অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে এ কে নিলয় পরিচালিত ‘বউ’। সম্প্রতি ঢাকায় সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে ববির বিপরীতে রয়েছেন ডি এ তায়েব।এ ছাড়া অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী নিরব হোসেন।নতুন তিন সিনেমা নিয়ে ববি বলেন, তিনটি সিনেমার গল্প তিন রকম। প্রতিটি সিনেমায় তার চরিত্রও আলাদা। দর্শকরা তাকে যেভাবে দেখতে চান, সেভাবেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন তিনি।দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ববির প্রত্যাবর্তন কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত