প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সুখবর দিলেন মাহিরা
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ভক্তদের দিলেন সুখবর। ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজের মা হওয়ার খবর জানান মাহিরা।ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা মাহিরাকে এক হাতে পেট ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাজসজ্জাতেও ছিল বেশ সাদামাটা ভাব।ছবির সঙ্গে মাহিরা লেখেন, মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়। তার এই সংক্ষিপ্ত ঘোষণার পরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভকামনায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।এবারের টরন্টো চলচ্চিত্র উৎসবেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহিরা। উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি।আরও পড়ুন, নতুন গুঞ্জনে মিমি এটি মাহিরার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান ছেলে আজলান। সাবেক স্বামী আলি আসকারির সঙ্গে তার এই সন্তান।২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। এবার সেলিম করিমের সঙ্গে প্রথম সন্তানের মা হতে চলেছেন তিনি।২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।টেলিভিশনেও ‘হামসফর’, ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।দ্বিতীয়বার মা হওয়ার সুখবরের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন মাহিরা খান। ভক্তদের প্রত্যাশা, মাতৃত্বের এই নতুন অধ্যায় তার জীবনে বয়ে আনবে আরও আনন্দ ও ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত