প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে হাইকোর্টের নির্দেশে ইসলামী রীতিতে বিল্লালের দাফন
সংবাদ দিগন্ত ||
হাইকোর্টের নির্দেশের পর নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে পুলিশি পাহারায় জানাজা শেষে দাফন করা হয়েছে ধর্মান্তরিত শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লালকে।রোববার রাত সাড়ে ১০টার দিকে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বিল্লালের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ইসলামী রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।এর আগে গত ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধের জেরে গুলিতে নিহত হন শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লাল। তার মৃত্যুর পর লাশের শেষকৃত্য নিয়ে জটিলতা তৈরি হয়।নিহতের সনাতন ধর্মাবলম্বী বাবা হিন্দু রীতি অনুযায়ী ছেলের সৎকার দাবি করেন। অন্যদিকে বিল্লালের স্ত্রী, মা, ভাই ও বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জানিয়ে ইসলামী রীতি অনুযায়ী তার দাফনের দাবি জানান।আরও পড়ুন, পেঁয়াজ ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটনের দাবি, গ্রেপ্তার ৩এ নিয়ে বিল্লালের স্ত্রী জ্যোতি হাইকোর্টে রিট করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত বিল্লালের লাশ তার স্ত্রী জ্যোতির কাছে হস্তান্তর এবং ইসলামী শরিয়া অনুযায়ী দাফনের নির্দেশ দেন।রিটকারীর আইনজীবীর দাবি, ২০০৩ সালের ২৬ জুন নোটারি পাবলিকের মাধ্যমে করা এফিডেভিটে শুভ চন্দ্র দাস, তার মা পার্বতী রাণী দাস ও ভাই সজীব চন্দ্র দাস ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে শুভর নাম রাখা হয় মো. বিল্লাল।আইনি জটিলতার কারণে এতদিন বিল্লালের মরদেহ পুলিশের তত্ত্বাবধানে হিমঘরে রাখা হয়েছিল। আদালতের নির্দেশের পর মরদেহ স্ত্রী জ্যোতির কাছে হস্তান্তর করা হয়।পরে পুলিশি নিরাপত্তায় জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।এদিকে বিল্লালের মা আয়েশা বেগম তার ছেলের হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত