প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেঁয়াজ ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটনের দাবি, গ্রেপ্তার ৩
সংবাদ দিগন্ত ||
পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের দাবি, ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আব্দুল আজিজকে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।রোববার সন্ধ্যায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবু আশ্রাফ।গ্রেপ্তার তিনজন হলেন সাঁথিয়া উপজেলার ডাঙ্গা মাজগ্রামের মনসুর আলী, সেলিম প্রামাণিক ও আকাশ মোল্লা। পুলিশ জানিয়েছে, তাঁরা নিহত আব্দুল আজিজের প্রতিবেশী।পুলিশ সুপার জানান, গত ৭ সেপ্টেম্বর ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। আরও পড়ুন, আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল; গুলি ছুড়ল পুলিশঅবিবাহিত হওয়ায় তিনি ব্যবসার টাকা সাধারণত নিজের কাছেই রাখতেন। তাঁর কয়েকজন প্রতিবেশী বিষয়টি জানতেন বলে তদন্তে উঠে এসেছে।পুলিশের ভাষ্য, ওই রাতেই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আজিজকে হত্যা করা হয়। পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।তথ্যপ্রযুক্তির সহায়তা ও তদন্তের বিভিন্ন কৌশল ব্যবহার করে প্রথমে সেলিম প্রামাণিক ও মনসুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিস্তারিত তথ্য দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মোল্লাকেও গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানিয়েছে, হত্যার পর লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। এ ঘটনায় রেজাউল করিম বাঘা নামে আরও একজন পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত