প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
লঘুচাপের প্রভাব শেষ, বৃষ্টির মধ্যেও বাড়ছে ভ্যাপসা গরম
সংবাদ দিগন্ত ||
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না গরমের অনুভূতি। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণও।রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ নিবন্ধন, আর বাড়বে না সময়আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে—৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি।এদিকে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে—৬৬ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার।ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত