প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ, হাতকড়াসহ আসামি ছিনতাই
সংবাদ দিগন্ত ||
টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ সময় রেললাইনের পাথর নিক্ষেপে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।রোববার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তি থেকে পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করা হয়। তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকজন মাদক কারবারি পুলিশের ওপর হামলা চালায়।আরও পড়ুন, মধুপুরে সংস্কারহীন কাঁচা সড়কে ১২ গ্রামের মানুষ চরম দুর্ভোগেএ সময় তারা রেললাইনের পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। হামলার একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টেশন এলাকা ঘিরে ফেলে। পরে সেখান থেকে হাতকড়াটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত