প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ নিবন্ধন, আর বাড়বে না সময়
সংবাদ দিগন্ত ||
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎসৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ পাঠানো, মেডিক্যাল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ পালনের কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন।তবে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।তাই নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত