প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষায় নতুন সার্ভিস রুলস তৈরির উদ্যোগ
সংবাদ দিগন্ত ||
বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে নতুন সার্ভিস রুলস তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।প্রস্তাবিত এই সার্ভিস রুলসে ন্যূনতম বেতন, নিয়মিত বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, কর্মঘণ্টা, ছুটি ও পদোন্নতির মতো বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।একই সঙ্গে চাকরিজীবীদের আচরণবিধি, দুর্নীতির তদন্ত, শৃঙ্খলা, আইনি সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তির বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হবে।এ ছাড়া শিশুশ্রম প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুযোগ, চাকরি স্থায়ীকরণ এবং চাকরি থেকে অপসারণের নিয়মও নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীনতুন সার্ভিস রুলসে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ আদায় এবং মাতৃত্বকালীন ছুটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও রাখা হবে।সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বেসরকারি চাকরিজীবীদের অধিকার ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চেম্বার ও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠনের মতামত নিয়ে খসড়া সার্ভিস রুলস তৈরি করা হবে। পরে তা পর্যালোচনা করে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত