প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্তে সন্দেহভাজন ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে (ডেভিল হান্ট অভিযানে) মোঃ নাজমুল (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি মোছলে উদ্দিনের ছেলে এবং শামসুন্নাহারের সন্তান। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাটিয়া মীরপাড়া এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় (আমিরের বাসার ভাড়াটিয়া) বসবাস করতেন।এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ও কুখ্যাত ছিনতাইকারী হিসেবে মোঃ ফয়সাল আহম্মেদ ফাহিম (২৩) কে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাছির উদ্দিনকে সচেতন সমাজ কমিটির ফুলেল শুভেচ্ছা তিনি মোঃ নুরুল ইসলাম ও ফাতেমার ছেলে। তার বাড়ি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা (কলাবাগান, সিরাজ নেতার বাড়ির পাশে) এলাকায়।অপরদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি সাদিয়া আফরিন (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি আমিন উদ্দিনের মেয়ে। তার স্থায়ী ঠিকানা গাজীপুর মহানগরের বাসন থানাধীন পূর্ব ভোগড়া, ন্যাশনাল ইউনিভার্সিটি ডাকঘর এলাকায়।গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বাসন থানা পুলিশ জানিয়েছে। মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত