প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালে পলকের দুই আবেদন, হাতকড়া ও সফটওয়্যার নিয়ে প্রশ্ন
সংবাদ দিগন্ত ||
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি সুবিধা চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় দেওয়ার আবেদন জানান।এ সময় আদালতে আনার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন পলক। তিনি বলেন, তাকে দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এর কারণ জানতে চান তিনি।জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ এমনটি করে থাকতে পারে। এর সঠিক ব্যাখ্যা পুলিশই দিতে পারবে।আরও পড়ুন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ, অনুসন্ধানে দুদকশুনানির একপর্যায়ে ট্রাইব্যুনালে ব্যবহৃত কম্পিউটার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালে ব্যবহৃত উইন্ডোজ ঝুঁকিপূর্ণ এবং এটি পাইরেটেড সফটওয়্যার।জবাবে প্রসিকিউটর জানান, বিষয়টি খতিয়ে দেখতে আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হবে।এদিকে শুনানিকালে এই মামলার নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক আসামি। মামলায় জয় বর্তমানে পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত