প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচন ঘিরে মাঠ গরম, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি-জামায়াত-এনসিপি
সংবাদ দিগন্ত ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন ব্যস্ততা। চলতি বছরের শেষ দিকে ছয় বা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটযাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে।দলীয় মনোনয়ন ও প্রতীক ব্যবহারের সুযোগ না থাকলেও মাঠপর্যায়ে নিজেদের সমর্থিত একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো।সবচেয়ে বেশি চ্যালেঞ্জে রয়েছে বিএনপি। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে দলটির একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী। কোথাও কোথাও সমর্থনপ্রত্যাশীর সংখ্যা ৭ থেকে ১৭ জন পর্যন্ত বলে জানা গেছে। ফলে একক প্রার্থী বাছাই এখন দলটির জন্য বড় পরীক্ষা।অন্যদিকে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই মাঠ গোছাতে শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশনগুলোর প্রার্থীও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।আরও পড়ুন, ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে মানুষ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীরজাতীয় রাজনীতিতে ১১ দলীয় ঐক্যের অংশীদার হলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নামও সামনে এসেছে।অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তাবিথ আউয়াল, এম এ কাইয়ুম ও শফিকুল ইসলাম খান মিল্টন।ঢাকা দক্ষিণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জামায়াতের পক্ষ থেকে ডাকসুর ভিপি মো. আবু সাদিক বা সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে। বিএনপিতে হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম ও ইশরাক হোসেনের নাম নিয়ে আলোচনা চলছে।সব মিলিয়ে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই দলগুলোর মাঠপর্যায়ের তৎপরতা বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত