প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
জনদুর্ভোগ সমাধানে মাঠে আওলাদ হোসেন মোল্লা
আশরাফুল ইসলাম সবুজ ||
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা। তিনি চিনিশপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকার।৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল আল মামুন মুন্সীর সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।সভায় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আড়ও পড়ুন,গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতারএ সময় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।কর্মী সম্মেলনে স্থানীয় এলাকাবাসীও তাদের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। এর মধ্যে দীর্ঘদিনের গ্যাস সংকট, রাস্তাঘাটের বেহাল দশা এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার ভোগান্তির কথা বিশেষভাবে উল্লেখ করেন তারা।এলাকাবাসী জানান, এসব সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যাগুলোর স্থায়ী সমাধানে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ ও নাগরিক সমস্যাগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।কর্মী সম্মেলনে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত