প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
অভিনয়ের পর গানে হানিয়া আমির সমালোচকদের দিলেন জবাব
সংবাদ দিগন্ত ||
অভিনয়ের পর এবার সংগীতেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশিত হয়েছে তার প্রথম একক গান ‘পাবলো’।গানটির কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। পাঞ্জাবি র্যাপধর্মী এই গানে তাকে ঘিরে মানুষের নানা মন্তব্য সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা আলোচনার বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় গানটি প্রকাশ করেন হানিয়া আমির। গানটির মাধ্যমে যারা তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করেন তাদেরও জবাব দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানানো ভক্তদের কথাও উঠে এসেছে গানের কথায়।তবে গানটির শেষদিকে রাখা একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সেখানে ভারতের একটি বাস্তবতাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানের অংশ ব্যবহার করেছেন হানিয়া।ওই অংশে ভারতীয় টেলিভিশন তারকা রাখি সাওয়ান্তকে হানিয়াকে উদ্দেশ করে বিশেষ বার্তা দিতে দেখা যায়।আড়ও পড়ুন,ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় জয়রাখি সাওয়ান্ত হানিয়াকে ভালোবাসার কথা জানিয়ে চিন্তা না করার পরামর্শ দেন। একই সঙ্গে হানিয়ার সৌন্দর্যের প্রশংসা করে তাকে স্বর্গের কন্যা ও সিংহী হিসেবে উল্লেখ করেন তিনি।রাখি সাওয়ান্ত হানিয়াকে তার সমালোচকদের ভয় না পেয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন।হানিয়ার সংগীতে অভিষেকের সঙ্গে রাখি সাওয়ান্তের এমন বক্তব্য যুক্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে দুই তারকার অপ্রত্যাশিত সহযোগিতা হিসেবেও দেখছেন।গানের বিভিন্ন অংশে নিজের সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। অন্যের নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের পথেই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত