প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ভরা মৌসুমে ইলিশের ছড়াছড়ি তবু চড়া দাম
সংবাদ দিগন্ত ||
ভরা মৌসুমে চাঁদপুরের মাছঘাটগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ। প্রতিদিনই স্থানীয় ও দক্ষিণাঞ্চল থেকে আসছে বিপুল পরিমাণ ইলিশ। তবে বাজারে বড় ও তাজা ইলিশের সরবরাহ ভালো থাকলেও দাম চড়া থাকায় স্বস্তি নেই ক্রেতাদের।চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ মণ ইলিশ কেনাবেচা হচ্ছে। একই চিত্র দেখা যাচ্ছে আনন্দ বাজার বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকাতেও।জেলে ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার ছোট ইলিশের তুলনায় এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের সরবরাহ বেশি। পদ্মা ও মেঘনার তাজা ইলিশ ঘাটে আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।বর্তমানে হরিণা মাছঘাটে বরফ ছাড়া এক কেজি ওজনের তাজা ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। আর ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা দরে।সরবরাহ ভালো থাকলেও দাম কম না থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।আড়ও পড়ুন,বঙ্গোপসাগরে লঘুচাপ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেততাদের অভিযোগ বাজারে মাছের ঘাটতি না থাকলেও বড় ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এদিকে ইলিশের সরবরাহ নিয়ে স্বস্তির পাশাপাশি পদ্মা-মেঘনায় ইলিশের স্বাভাবিক বিচরণ নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয় জেলে ও গবেষকদের মধ্যে।তাদের অভিযোগ প্রজনন মৌসুমে নিষিদ্ধ জাল ব্যবহারসহ কিছু অসাধু জেলের কর্মকাণ্ড ইলিশের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।অবসরপ্রাপ্ত ইলিশ গবেষক ড. আনিছুর রহমানের মতে নদীর তলদেশে পলি জমে চর তৈরি হওয়া নদীর গভীরতা কমে যাওয়া এবং পানি দূষণের কারণে ইলিশের খাদ্যসংকট তৈরি হচ্ছে। এতে গভীর পানির মাছ ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।তবে ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান জাটকা রক্ষা ও মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলছে।গত ২০২৪-২৫ অর্থবছরে চাঁদপুর জেলায় ৩৫ হাজার ৪৭২ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। চলতি মৌসুমেও ইলিশের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে মৎস্য বিভাগ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত