প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
সপ্তাহের ব্যবধানে সবজির দামে বড় লাফ
সংবাদ দিগন্ত ||
বর্ষা শেষ হওয়ার পথে হলেও রাজধানীর বাজারে স্বস্তি ফেরেনি সবজির দামে। উল্টো সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। একই সঙ্গে গোল বেগুন ১৬০ টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।শনিবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার সময় প্রতিবছরই সবজির বাজারে কিছুটা অস্থিরতা দেখা যায়। এখনো বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহ এবং বাজারে পরিবহনে সমস্যা হচ্ছে। এতে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।গত সপ্তাহে শিমের দাম ছিল প্রায় ২০০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ থেকে ২৩০ টাকায়। কাঁচামরিচের দামও বেড়েছে ৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।গোল বেগুনের দামও বেড়েছে।আড়ও পড়ুন,সবজি মাছ ডিম মুরগিতে বাড়তি চাপ সাদা গোল বেগুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। তবে লম্বা বেগুন পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। টমেটো ১২০ টাকা গাজর ১৪০ টাকা করলা ১০০ টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে।এ ছাড়া ধুন্দল ৮০ টাকা শসা ৭০ থেকে ৮০ টাকা কাঁকরোল ৮০ টাকা পটল ৬০ টাকা ঢেঁড়স ৬০ টাকা কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। আকারভেদে প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং এক হালি লেবুর দাম ৬০ টাকা। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।ব্যবসায়ীদের আশা, বর্ষার প্রভাব পুরোপুরি কেটে গেলে এবং শীতকালীন সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম কিছুটা কমতে পারে।তবে আপাতত বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। ফলে সংসারের বাজার খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত