প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা
সংবাদ দিগন্ত ||
নারী হকিতে নতুন ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এরই মধ্যে অনূর্ধ্ব-২০ দলও দেখিয়েছে নিজেদের সামর্থ্য।চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কনা।ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।এই জয় শুধু টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত করেনি। তৈরি করেছে আরও বড় সম্ভাবনা। অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ থেকে চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আড়ও পড়ুন,ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের মেয়েদেরতবে ভারত স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি অংশ নিলে পঞ্চম হওয়া বাংলাদেশও বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।বাংলাদেশের কোচ জাহিদ হোসেন রাজু জানিয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের প্রতিনিধিদের কাছ থেকেও বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হতে পারে।রাজুর অধীনে বাংলাদেশের নারী হকি দল এখন আরও বড় মঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এলিট গ্রুপে জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াই করেছে মেয়েরা।কোচের মতে আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলে জাপানের বিপক্ষেও ভালো ফল করা সম্ভব ছিল।মালয়েশিয়ার বিপক্ষে এই জয় তাই বাংলাদেশের নারী হকির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। এশিয়ান গেমসে প্রথম অংশগ্রহণের প্রস্তুতির পাশাপাশি এখন সামনে বিশ্বকাপের স্বপ্ন।লাল সবুজের মেয়েদের লড়াই তাই থামছে না। এশিয়া কাপের পঞ্চম স্থান থেকে এবার বিশ্বকাপের মঞ্চে ওঠার অপেক্ষা বাংলাদেশের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত