প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাস সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে সরকার ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ একসঙ্গে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন আগামী তিন মাস এ রোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। ডেঙ্গুর শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে।এ সময় নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমান।আড়ও পড়ুন,ভূমি অফিসে হয়রানি কমাতে বদলাচ্ছে পরিদর্শন ছক তিনি বলেন প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়। প্রতিটি নাগরিককেও এ কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।প্রধানমন্ত্রী বলেন ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। এখন রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।শনিবার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত