প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
আবারও খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, বাড়ছে হ্রদের পানি
সংবাদ দিগন্ত ||
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে প্রতিটি গেট ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়েছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় ফের খুলে দেওয়া হয়েছে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট।শুক্রবার সকাল থেকে প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। একই সঙ্গে রাঙামাটির বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি ও ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গেট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।আরও পড়ুন, কোটালীপাড়ায় সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা সরানোর অভিযোগএর আগে গত ২৯ আগস্ট হ্রদের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে প্রথম দফায় ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।পরে পানির উচ্চতা আরও বাড়তে থাকায় পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি গেট তিন ফুট পর্যন্ত খোলা হয়। তখন প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।পরিস্থিতির উন্নতি হলে গত ৬ সেপ্টেম্বর সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও হ্রদের পানি বাড়তে থাকায় শুক্রবার পুনরায় ১৬টি গেট খুলে দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত