প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল মেসির মায়ামি
সংবাদ দিগন্ত ||
লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কির মুখোমুখি লড়াই ঘিরে ম্যাচের আগেই তৈরি হয়েছিল বাড়তি উত্তেজনা। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের ম্যাচ দেখতে হাজির হন রেকর্ডসংখ্যক দর্শক।বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারের ম্যাচে ৬৩ হাজার ৯৪ দর্শকের সামনে মুখোমুখি হয় দুই দল। এই দর্শক উপস্থিতির মধ্য দিয়ে গত মৌসুমে দুই দলের ম্যাচে হওয়া সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও ভেঙে যায়।তবে এত বড় আয়োজন শেষ পর্যন্ত কোনো দলের জয় দিয়ে শেষ হয়নি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। দুই দলের গোলেই অবদান ছিল মেসি ও লেভানডফস্কির।ম্যাচের শুরুতেই এগিয়ে যায় শিকাগো ফায়ার। মাত্র ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার মায়ামি। সেই চেষ্টায় সফলও হয় তারা। মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাসেমিরো।এই গোলে সরাসরি অবদান রেখে চলতি মৌসুমে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। পাশাপাশি ১৮টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা মৌসুমে ৩০টির বেশি গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন মেসি।শেষদিকে জয়সূচক গোলের জন্য একাধিক সুযোগ তৈরি করেছিল মায়ামি। কিন্তু শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মেসিদের আটকে দেন। আড়ও পড়ুন,৫০ বছর পর ইউএস ওপেনে শীর্ষ চার বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিতপুরো ম্যাচে ছয়টি সেভ করেন তিনি।ম্যাচ শেষে শিকাগোর গোলরক্ষকের প্রশংসা করেন মায়ামির কোচ গিলের্মো হয়োস। তাঁর মতে আক্রমণভাগ নিয়ে কোনো সমস্যা ছিল না। ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন শিকাগোর গোলরক্ষকই।এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে মায়ামি। ২৪ ম্যাচে ন্যাশভিলের সংগ্রহ ৫৩ পয়েন্ট। মায়ামির পয়েন্ট ৪৪।ন্যাশভিল আগের ম্যাচে টরন্টো এফসির কাছে হেরে যাওয়ায় ব্যবধান কমানোর বড় সুযোগ ছিল মেসিদের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মায়ামি।আগামী ১৩ সেপ্টেম্বর ন্যাশভিলের বিপক্ষেই মাঠে নামবে মেসির দল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচটি হতে যাচ্ছে বড় পরীক্ষা। আগস্টের শুরু থেকে সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। দুই ম্যাচ ড্রয়ের পাশাপাশি চার ম্যাচে হেরেছে তারা।তারপরও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে মেসির দল। ২০১১-১২ মৌসুমে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর মেজর লিগ সকারে প্রথম দল হিসেবে টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত