প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় সাইবার বুলিং ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
সংবাদ দিগন্ত ||
সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন।বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ভার্চুয়াল নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুজব শুধু একজন ব্যক্তির মানহানি করে না। আড়ও পড়ুন,পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারিএটি সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নিরাপদ সাইবার জগত গড়ে তুলতে তরুণদের দায়িত্বশীল আচরণ করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন অনলাইনে কাউকে হেয় করা কিংবা যাচাই ছাড়া স্পর্শকাতর তথ্য ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করার পরামর্শ দেন তিনি।ক্যাম্পেইনে মূল আলোচক প্রযুক্তি ও মনোসামাজিক বিশেষজ্ঞ জেরিন হান্নান সাইবার বুলিং প্রতিরোধ তথ্যের সত্যতা যাচাই এবং আইনি সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও সাংবাদিকেরা অংশ নেন। পরে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে নির্দেশনামূলক পুস্তিকা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত