প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংসদে গঠিত হলো চার স্থায়ী কমিটি
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এসব কমিটি গঠন করা হয়।সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে।প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন।আড়ও পড়ুন,গণমাধ্যম ও সাংবাদিকতায় সরকার হস্তক্ষেপ করবে না : তথ্যমন্ত্রীসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরগুনা-২ আসনের নুরুল ইসলাম মনি।আর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদকে।চারটি কমিটিতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সংসদ সদস্য হলে তাঁকে সদস্য হিসেবে রাখার বিধান রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা, আইন ও নীতিমালা নিয়ে আলোচনা এবং সংসদের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নতুন চার কমিটি গঠনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সংসদীয় নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত