প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রিট খারিজ
সংবাদ দিগন্ত ||
পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে গ্রামীণ কল্যাণের কাছে দাবি করা প্রায় ৬৬৬ কোটি টাকা করের বিষয়ে হাইকোর্টে করা দুটি রিট খারিজ হয়ে গেছে। ফলে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে গ্রামীণ কল্যাণের পক্ষে দেওয়া রুলও খারিজ হয়েছে।বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সরদার জিন্নাত আলী ও আবদুল্লাহ আল মামুন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুস সামাদ আজাদ।রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, পাঁচটি করবর্ষে গ্রামীণ কল্যাণের কাছে প্রায় ৬৬৬ কোটি টাকা অনাদায়ী ছিল। কর কমিশনারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট করে। চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল ডিসচার্জ করে দিয়েছেন।রাষ্ট্রপক্ষের ভাষ্য, রায়ের পর কর বিভাগ ৩০ দিন সময় দিয়ে দাবি আদায়ের জন্য ডিমান্ড নোটিশ জারি করবে।তবে গ্রামীণ কল্যাণের আইনজীবী জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিষয়টি বিস্তারিত জানা যাবে এবং রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর আপিল করা হবে।আড়ও পড়ুন,মধ্যনগরে মহিষখলা বাজারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনএই মামলার সূত্রপাত ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে। পুনর্মূল্যায়নের পর প্রদেয় করকে কেন্দ্র করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে।প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। পরে ২০২৩ সালের ১৭ অক্টোবর আদালত নির্দেশনা ও পর্যবেক্ষণসহ রুল নিষ্পত্তি করেন। ওই রায়ে কর কমিশনারের আদেশ বাতিল করা হয়েছিল এবং নির্দিষ্ট শর্তে গ্রামীণ কল্যাণকে আপিলের সুযোগ দেওয়া হয়েছিল।এর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড পৃথকভাবে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। ২০২৪ সালের ১১ মার্চ আপিল বিভাগ হাইকোর্টে মামলাটির মূল বিষয়বস্তুর ওপর পুনঃশুনানির নির্দেশ দেন।পুনঃশুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট রিট দুটি খারিজ করা হলেও পরে একই বেঞ্চ তা প্রত্যাহার করেন। কারণ, বেঞ্চের দ্বিতীয় বিচারক এর আগে এসব মামলায় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চে পাঠান। সেই ধারাবাহিকতায় শুনানি শেষে বৃহস্পতিবার গ্রামীণ কল্যাণের করা দুই রিটই খারিজ করে দিলেন হাইকোর্ট।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত