প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সংসদ সদস্যদের মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণা; সতর্ক করলেন চিফ হুইপ
সংবাদ দিগন্ত ||
সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ হ্যাক করে তাদের পরিচয়ে টাকা দাবি, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। একই সঙ্গে এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে বিটিআরসি।বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্যদের এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান চিফ হুইপ।চিফ হুইপ বলেন, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্য তাকে জানিয়েছেন, তাদের নম্বর থেকে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে। কোথাও ৫০ হাজার, কোথাও ৩০ হাজার, আবার কোথাও ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে।আর ও পড়ুন, হাইকোর্টের রায়ে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকেতিনি জানান, যেসব নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছে, সেসব সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল ধরেননি। এ থেকে ধারণা করা হচ্ছে, তাদের মোবাইল নম্বর বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।চিফ হুইপ আরও জানান, শুধু মোবাইল বা সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক নয়, ভয়েস ক্লোন করেও প্রতারণার চেষ্টা চলছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে কাগজপত্র ব্যবহার এবং স্বাক্ষর জাল করে নথি হাজির করার ঘটনাও ঘটছে।তার ভাষ্য অনুযায়ী, বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সংসদ সদস্যরাও এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।সংসদ সদস্যদের নামে ফোন, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা চাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। চিফ হুইপের বক্তব্য অনুযায়ী, প্রতারকরা এখন শুধু অ্যাকাউন্ট হ্যাকেই সীমাবদ্ধ নেই; ভয়েস ক্লোন ও জাল স্বাক্ষরের মতো কৌশলও ব্যবহার করছে। তাই সন্দেহজনক কোনো বার্তা বা অর্থের অনুরোধ পেলে যাচাই ছাড়া সাড়া না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত