প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনে একের পর এক বিমান হামলা, বাড়ছে উত্তেজনা
সংবাদ দিগন্ত ||
ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। হুতিদের নিয়ন্ত্রিত দেশটির পশ্চিমাঞ্চলসহ চার প্রদেশে মোট ৪০টি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতিদের সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আল-হুদাইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় নয়টি বিমান হামলা চালানো হয়। এছাড়া আল-জাওফ প্রদেশের আল-হাজম ও আল-ঘাইল জেলায় ১০টি এবং মারিব প্রদেশের আল-জুবাহ জেলায় আরও তিনটি হামলার কথা জানানো হয়েছে।অন্যদিকে, তাইজ প্রদেশেও ব্যাপক হামলা হয়েছে। মাওজা ও মাকবানাহ জেলা, মোচা জংশনসহ বিভিন্ন এলাকায় ১৮টি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছেন কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আড়ও পড়ুন,ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে, আশা ট্রাম্পেরসৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। চলতি সপ্তাহে হুতিদের সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও শহরে হামলার পর পাল্টা বিমান হামলা চালানো হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।ইয়েমেনের এই সংঘাত নতুন নয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে।দীর্ঘদিনের এই সংঘাতের মধ্যেই ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও সহিংসতা বেড়ে যাওয়ায় ইয়েমেনে পূর্ণমাত্রার সংঘাত ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত