প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা
সংবাদ দিগন্ত ||
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিলের সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন। আরও পড়ুন, মানুষের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: শামা ওবায়েদআর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার।গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এই আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।এর পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি। এখন মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের ধাপ পেরিয়ে ২৯ অক্টোবর ভোটের মাঠে নামবেন প্রার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত