প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার ফারিয়ার ‘লজ্জা’
সংবাদ দিগন্ত ||
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এম এইচ খোকন। গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। তার পাশাপাশি আরেকটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করে এবার ‘লজ্জা’র প্রস্তুতিতে ব্যস্ত ফারিয়া।৮ সেপ্টেম্বর চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, আরও পড়ুন, এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরছেন তারকারা, সোশ্যাল মিডিয়ায় রেট্রো উন্মাদনাজাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, ‘লজ্জা’ একটি সামাজিক সচেতনতামূলক গল্পের সিনেমা। অন্যদিকে নুসরাত ফারিয়া বলেছেন, সিনেমাটির গল্প তার কাছে অসাধারণ লেগেছে এবং তার চরিত্রটিও চ্যালেঞ্জিং। ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই তিনি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘লজ্জা’র। এরপর সিনেমাটি ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত