প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মানুষের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: শামা ওবায়েদ
সংবাদ দিগন্ত ||
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে সাইবার জগতে নানা ধরনের অপব্যবহারের ঘটনাও বাড়ছে। নারীর প্রতি সহিংসতা, বুলিং, অশ্লীল ভাষার ব্যবহারসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে নাগরিকদের সুরক্ষা দিতে যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।বৃহস্পতিবার সচিবালয়ে এ লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সাইবার জগতের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন আইন প্রণয়ন করা হবে।তার ভাষ্য অনুযায়ী, সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যেসব কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে একটি কার্যকর আইনি কাঠামোর প্রয়োজন রয়েছে। তবে আইনটি হতে হবে যুগোপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী।আরও পড়ুন, বঙ্গোপসাগরে লঘুচাপ, যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়ার শঙ্কাপ্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে সঠিক ও কার্যকর আইন প্রণয়ন করাই এই কমিটির মূল লক্ষ্য।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নাগরিক অধিকার ও নিরাপত্তার বিষয়টিও আইনে গুরুত্ব পাবে।বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, বুলিং এবং অশালীন বা অশ্লীল ভাষার ব্যবহারসহ সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কর্মকাণ্ড মোকাবিলায় আইনি সুরক্ষা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত আইনের কাঠামো কতটা কার্যকর ও ভারসাম্যপূর্ণ হয়, সেটিই হবে পরবর্তী আলোচনার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত