প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, সিসিটিভি ফুটেজে তদন্ত
সংবাদ দিগন্ত ||
খুলনা নগরীর নিরালা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুস্তাকিন নামে ২৮ বছরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, দুই মোটরসাইকেলে আসা চার যুবক মুস্তাকিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।নিহত মুস্তাকিন নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মুস্তাকিন।এ সময় দুই মোটরসাইকেলে করে চার যুবক সেখানে আসে। তারা ধারালো অস্ত্র দিয়ে মুস্তাকিনের ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।আরও পড়ুন, বরিশালের দুই বাসটার্মিনালে চরম দুর্ভোগ, ভাঙাচোরা পথে যাত্রী পারাপারহামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মুস্তাকিনের পিঠ ও কোমরে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে।হত্যাকাণ্ডের কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত