প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুরের গাছা থানায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মানিককে গ্রেফতারের ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, গ্রেফতারের সময় মানিকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হলেও পরবর্তীতে মামলায় মাত্র ১০ পিস ইয়াবা দেখানো হয়েছে।অভিযোগ অনুযায়ী, গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিনের মাধ্যমে পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়। পরে আরও ৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এক কথিত সাংবাদিক ১০ হাজার টাকা নিয়েছেন বলেও পরিবারের দাবি।পরিবারের ভাষ্যমতে, নগদ ৭০ হাজার টাকা, অতিরিক্ত ৮০ হাজার টাকা এবং কথিত সাংবাদিকের নেওয়া ১০ হাজার টাকা মিলিয়ে মোট ১ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে মামলায় মাত্র ১০ পিস ইয়াবা দেখিয়ে চালান দেওয়া হয়। তবে মামলার নথিতে বাকি ৩৯০ পিস ইয়াবার কোনো উল্লেখ না থাকায় নানা প্রশ্ন উঠেছে।আরও পড়ুন, ওসি একরাম উল্লাহর নেতৃত্বে সদরঘাটে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন আটকএ বিষয়ে মানিকের পরিবারের সদস্যরা দাবি করেন, তাদের কাছে এমন একটি ভিডিও ফুটেজ রয়েছে যেখানে মানিককে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের দৃশ্য দেখা যায়। ওই ফুটেজে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা মামলার নথির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে তারা অভিযোগ করেন।স্থানীয়দের প্রশ্ন, যদি সত্যিই ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়ে থাকে, তাহলে মামলায় মাত্র ১০ পিস দেখানো হলো কেন? আর যদি অভিযোগটি ভিত্তিহীন হয়, তাহলে এ ধরনের অভিযোগের উৎস কী?অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তেরমাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত