প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার কৃষি শ্রমিক, ৫ হাজার মৎস্যজীবী নেবে ওমান : শামা ওবায়েদ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ থেকে আরও ১০ হাজার কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং সমসংখ্যক মৎস্যজীবী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের দক্ষ কর্মীদের জন্য ওমানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আলোচনা এগিয়েছে। ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে দেশটি।সব মিলিয়ে নতুন করে ১০ হাজার বাংলাদেশির ওমানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।আরও পড়ুন, বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুনশামা ওবায়েদ জানান, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। পরবর্তী ধাপে কর্মী নিয়োগের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী মাসে ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ চূড়ান্ত করা হবে।ইতোমধ্যে ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ৫ হাজারের একটি অনুমোদিত কোটা চালু হয়েছে। ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের মাধ্যমে বিভিন্ন এলাকায় এ কোটা বণ্টন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।এদিকে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়মিতভাবে বাংলাদেশিরা যাতে ওমানে যেতে পারেন, সে জন্য সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত