প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওসি একরাম উল্লাহর নেতৃত্বে সদরঘাটে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন আটক
এম মিজানুর রহমান ||
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় অবৈধ জুয়ার আসরের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে সদরঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে টাকার বিনিময়ে জুয়া খেলায় লিপ্ত থাকা ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭১০ টাকা এবং জুয়া খেলার একটি বিশেষ সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।পুলিশ জানায়, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মোবাইল-২৪ (নৈশ) ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) মো. মনির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।গত ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি যাত্রী পারাপার সাম্পান ঘাট এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলায় জড়িত অবস্থায় ৬ জনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মো. হারুন (৫০), রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা, মো. জাকির (২৮), হবিগঞ্জের বানিয়াচং এলাকার বাসিন্দা (বর্তমানে সদরঘাট সাহেবপাড়া এলাকায় বসবাসরত), মো. ইমাম উদ্দিন (৪৯), নোয়াখালীর সুধারাম এলাকার বাসিন্দা (বর্তমানে বায়েজীদ বোস্তামী এলাকায় বসবাসরত),আরও পড়ুন, আসামির জামিনের পর প্রতিপক্ষের মানববন্ধন, আদালত-প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ মো. নিরব (৪৫), ভোলা সদর এলাকার বাসিন্দা (বর্তমানে সদরঘাট মরিচাপাড়া এলাকায় বসবাসরত), মো. আব্দুর রহমান (৩৩), নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা (বর্তমানে বায়েজীদ বোস্তামী এলাকায় বসবাসরত), মো. মেহেদী (২৩), কক্সবাজারের রামু এলাকার বাসিন্দা (বর্তমানে সদরঘাট সাহেবপাড়া এলাকায় বসবাসরত)।অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭১০ টাকা এবং একটি জুয়া খেলার হুইল উদ্ধার করা হয়। উদ্ধার করা ওই হুইলে বিভিন্ন প্রাণী ও মানুষের ছবি সংযুক্ত ছিল, যা জুয়া খেলার কাজে ব্যবহৃত হতো বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর-২৬৭, তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সিএমপি সদরঘাট থানা জানিয়েছে, নগরীতে অবৈধ জুয়া, অপরাধমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত