প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করা শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, নাকি তিনি আপিলের সুযোগ পাবেন—এ নিয়ে নানা আলোচনা চলছে।এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে এবং আপিল করতে চাইলে, আরও পড়ুন, জুলাই আন্দোলনের দুই মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজ গ্রেফতারতিনি আপিলের সুযোগ পাবেন কি না—তা আইন অনুযায়ী নির্ধারণ করা হবে।তিনি আরও বলেন, কোনো ব্যক্তির আপিলের অধিকার আছে কি না, সেটিকে আলাদাভাবে ব্যক্তিবিশেষের জন্য ব্যাখ্যা করার সুযোগ নেই। প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।এদিকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রকল্প নিয়েও কথা বলেন আইনমন্ত্রী।তিনি জানান, বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল হলে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি বহুবিবাহ ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন জালিয়াতি ঠেকানো সম্ভব হবে।একই সঙ্গে কোনো ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্যও সহজে যাচাই করা যাবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত