প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
উজানে ভারী বৃষ্টির আভাস, গড়াইয়ের পানি বাড়ায় তিন জেলায় বন্যার শঙ্কা
সংবাদ দিগন্ত ||
দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। এতে কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। বিশেষ করে গড়াই নদীর পানি বেড়ে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।আগামী তিন দিনের বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাসে দেশের কয়েকটি এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে। যমুনার পানি রয়েছে স্থিতিশীল অবস্থায়। আগামী পাঁচ দিনও যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে।গঙ্গা নদীর পানিও বেড়েছে। পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিন তা বাড়তে পারে।আরও পড়ুন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, দেশে এলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ আগামী ৭২ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় গঙ্গা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।অন্যদিকে গড়াই ও মাথাভাঙা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুটি নদীর পানি আরও বাড়তে পারে।এ সময় গড়াই নদীর পানি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফলে এসব এলাকায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে।উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। তবে আগামী তিন দিন তিস্তার পানি কমতে পারে। ধরলা ও দুধকুমারের পানি স্থিতিশীল থাকতে পারে।অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি কমেছে। সুরমার পানি আগামী তিন দিন আরও কমতে পারে। কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে।পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েক দিনে বৃষ্টিপাত ও উজানের পানির ওপর নদ-নদীর পরিস্থিতি নির্ভর করবে। তাই নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত