প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সংবাদ দিগন্ত ||
দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে বিএনপি সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ তথ্য বলছে, কোনো পাঁচ মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধে এটিই সর্বোচ্চ।বিদেশি ঋণের কিস্তি পরিশোধে নতুন রেকর্ড করেছে বর্তমান সরকার।চলতি বছরের মার্চ থেকে জুলাই—এই পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ মোট ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের—ইআরডি হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, কোনো পাঁচ মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ।গত বছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাঁচ মাসে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ১৫ কোটি ৪ লাখ ডলার বা ১ হাজার ৮৪৯ কোটি টাকা।আরও পড়ুন, নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ছে, ১০ শলাকার সর্বোচ্চ মূল্য ৬৫ টাকাইআরডির তথ্য বলছে, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত ঋণের আসল বাবদ পরিশোধ হয়েছে ১৩৫ কোটি ২৪ লাখ ডলার। আর সুদ বাবদ গেছে ৬৯ কোটি ৫২ লাখ ডলার। অর্থাৎ গড়ে প্রতি মাসে প্রায় ৪১ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পূর্ববর্তী সময়ে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।সরকারের নীতিনির্ধারকদের মতে, আগের সরকারের সময়ে বড় অবকাঠামো ও মেগা প্রকল্পের জন্য নেওয়া ঋণের অনেকগুলোর গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এখন আসল ও সুদ পরিশোধের চাপ বেড়েছে।প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এরপরও অগ্রাধিকার দিয়ে নিয়মিতভাবে এসব দায় পরিশোধ করা হচ্ছে।তিনি জানান, ভবিষ্যতে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রকল্পের অর্থনৈতিক সুফল, বিনিয়োগের রিটার্ন ও কর্মসংস্থানের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত