প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজাকে নিয়ে গুঞ্জন
সংবাদ দিগন্ত ||
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে আবারও সরগরম বিনোদনপাড়া। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার মধ্যে এবার সামনে এসেছে একটি নির্দিষ্ট তারিখ—১৬ সেপ্টেম্বর। তবে সত্যিই কি ওই দিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন ‘পোড়ামন-২’ খ্যাত এই অভিনেত্রী? এ নিয়ে এখনো মুখ খোলেননি পূজা।বিনোদন অঙ্গনে আবারও আলোচনায় পূজা চেরির বিয়ে।দীর্ঘদিন ধরেই এই নায়িকার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট তারিখ।বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে পূজা চেরির।তবে কোথায় হবে বিয়ের আয়োজন, কিংবা পূজার জীবনসঙ্গী কে—এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। পুরো বিষয়টি আপাতত পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ বলে জানা গেছে।ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই পরিমিত কথা বলেন পূজা চেরি। আরও পড়ুন, আঘাত নিয়ে মুখ খুললেন শ্রাবন্তীতবে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, বিয়ে না হলেও তিনি ইতোমধ্যেই ‘এনগেজড’। একইসঙ্গে জানিয়েছিলেন, তার হবু জীবনসঙ্গী শোবিজ অঙ্গনের বাইরের একজন।এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজার বিয়ের খবর। তখন অবশ্য সেই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দেন অভিনেত্রী। পূজা স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ের মতো শুভ কাজ হলে তা গোপন রাখার কোনো কারণ নেই।কিন্তু সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের সম্ভাব্য বিয়ের তারিখ।শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরি পরবর্তী সময়ে ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন।এখন দেখার বিষয়, ১৬ সেপ্টেম্বরের এই নতুন খবরটি শেষ পর্যন্ত সত্যি হয় কি না। নাকি এটিও আগের মতোই আরেকটি গুঞ্জন হয়ে থেকে যায়।বিয়ের বিষয়ে পূজা চেরির আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত ১৬ সেপ্টেম্বরের খবরটিকে নিশ্চিত তথ্য নয়, সম্ভাব্য তারিখ হিসেবেই দেখা হচ্ছে। এখন অপেক্ষা, কবে নিজেই সুখবরটি ভক্তদের জানান এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত