প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহাদেবপুরে স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনতাই
সংবাদ দিগন্ত ||
নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অলিফ চন্দ্র দত্ত নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। পরিবারের দাবি, হামলার পর তার কাছ থেকে প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।নওগাঁর মহাদেবপুরে বাড়ির সামনে স্বর্ণকারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা এবং সোনা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।নিহত অলিফ চন্দ্র দত্তের বয়স ৪৫ বছর। তিনি উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারে নিজের স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র দত্ত।আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতাররাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে।আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অলিফ। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।পুলিশ বলছে, ঘটনাটি শুধু ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত